চুয়েট শিক্ষক সমিতির ৩য় সাধারণ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদের (২০২৪-২০২৫) ৩য় সাধারণ সভা।
এ উপলক্ষে একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম।
সভা পরিচালনা করেন চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েট শিক্ষক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।







